সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

রং নম্বরে প্রেম, তরুণীকে আটকে ধর্ষণ!

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
রং নম্বরে প্রেম, তরুণীকে আটকে ধর্ষণ!

ছয় মাস আগে এক তরুণীর সাথে ফোনে রং নাম্বারের মাধ্যমে পরিচয় হয় সবুজ মিয়ার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার এজাহারে তরুণী অভিযোগ করেন, গত ৪ অক্টোবর বিয়ের প্রলোভন দেখিয়ে সবুজ মিয়া তাকে ঢাকায় নিয়ে আসে। এরপর বাসাবোর একটি ফ্ল্যাটে আটকে রেখে ধর্ষণ করে। তরুণী বিয়ের চাপ দিলে অভিযুক্ত তা এড়িয়ে যায়।

শনিবার (১০ অক্টোবর) রাতে কৌশলে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে থানায় এসে মামলা করলে সবুজ মিয়া ও তার এক সহযোগী আব্দুস সামাদকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে নির্যাতিতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।- বাংলাদেশ প্রতিদিন