নিজস্ব প্রতিবেদক:
অদম্য তারুণ্য দূর্নীতি প্রতিরোধ কবে। দূর্নীতিবাজদের কারনে উন্নত দেশে পরিনত হওয়ার যাত্রা বিঘ্নিত হচ্ছে। দুর্নীতি যদি ৬০ শতাংশ কমানো যায় তবে প্রবৃদ্ধি আট এ উন্নিত করা সম্ভব। এর ফলে উন্নত দেশ এ পরিনত হতে কম সময় লাগবে। সাধারণত ক্ষমতাবানেরা দূর্নীতির সঙ্গে জড়িত থাকে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সবার আগে তাদের সক্রিয় হতে হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শনিবার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহসীন খান।
বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আমিরুল ইসলাম, মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আতাউল গনি, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রফেসর নূরল আলম, দুর্নীতি দমন কমিশনের পরিচালক আব্দুল আজিজ ভূইয়া, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবর রহমান, উপাধ্যক্ষ আল ফারুক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলার উপপরিচালক ফয়েজ আলম এবং সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর আব্দুস সালাম।
বক্তারা বলেন, দুর্নীতি ঘুন পোকার মতো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিরাজ করছে। এ থেকে রেহাই পেতে সবাইকে লড়তে হবে এক যোগে।
স/আর










