বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে মালঞ্চি-দয়ারামপুর সড়কের মিশ্রিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেট কারও জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে থানার এসআই ওসমানের নেতৃত্বে এক অভিযান চালায় থানা পুলিশের একটি দল। দীর্ঘ সময় ধরে চলা অভিযান শেষে ঢাকা মেট্রো-ক ০৩-৯৬৮৬ নম্বরের প্রাইভেট কারে বহনকারী ইয়াবা ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলো সিংড়া উপজেলার বালিয়া বামুয়া গ্রামের বাবলু সর্দারের ছেলে ইউসুফ (২৪), একই উপজেলার দক্ষিণ দমদমা গ্রামের মৃত কামাল শেখের ছেলে গাড়ি চালক আব্দুল মান্নান (২৪), নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভাঙ্গা জাঙ্গাল গ্রামের দিলীপ চন্দ্রের ছেলে দীপেন্দ্রনাথ (২১) এবং একই এলাকার জলিল উদ্দিনের ছেলে সবুজ আলী (২৪)। এ সময় তাদের চারজনের কাছে থাকা মোট ৫৬ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
বাগাতিপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
স/শ










