সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অনুচ্ছেদ সরিয়ে ফেলার আহ্বান

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অনুচ্ছেদ সরিয়ে ফেলার আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক অনুচ্ছেদগুলোকে সরিয়ে ফেলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

 

তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত ১১৬ ও ১১৬(ক) বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি। এগুলো সংবিধান থেকে সরিয়ে দিতে হবে। অন্যথায় পূর্ণাঙ্গ আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না।

 

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে এক আলোচনা সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।

 

তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে বিচার বিভাগকে সহায়তা করতে হবে।

 

তিনি আরো বলেন, কোনো শক্তি যখনই সংবিধানকে বাঁকা পথে নেওয়ার চেষ্টা করেছে সুপ্রিম কোর্ট সেই বাঁকা পথ থেকে সংবিধানকে সোজা পথে নিয়ে এসেছে। কোনো শক্তিকেই পরোয়া করেনি।

সূত্র:রাইজিংবিডি