পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় বিয়ে করতে গিয়ে বরের ঠাঁই হলো শ্রীঘরে। বাল্যবিয়ের অপরাধে বরকে গ্রেপ্তারের পর ৭ দিনের কারদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত বর হলেন, জেলার দুর্গাপুর উপজেলার ভাঙ্গিরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাবিবুর রহমান (২২) ।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে উপজেলার বানেশ্বরে ইকবালের বাড়িতে তার স্কুল পড়ুয়া (১৫) মেয়ের বিয়ের আয়োজন করা হয়।
বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান ও থানা পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বরকে আটক করেন। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।
পরে শুক্রবার রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান। আদালতে হাবিবুর রহমান তার অপরাধ স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৯-এর ৪ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও একই রাতে দুই মাদকসেবিকে ৩মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান।
স/আর










