পুঠিয়া প্রতিনিধিঃ
পুঠিয়ায় ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের ধাক্কায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক ভ্যান আরোহী নিহত হয়েছে।

নিহত মনোয়ারা নাটোর সদর উপজেলার চাঁনপুর নারানপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহম্পতিবার বিকেল ৫ টার দিকে গাঁওপাড়া থেকে চার্জার ভ্যানে করে পুঠিয়া আসার পথে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার সেনভাগ নামক স্থানে পিছন থেকে রাজশাহীগামী হানিফ পরিবহন ধাক্কা দিলে ঘটনা স্থালে মনোয়ারা বেগম মারা যায়।
স/শ










