সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
চাকরি

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ ব্র্যাক ব্যাংকে

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ ব্র্যাক ব্যাংকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘কাস্টমার রিলেশন্স অফিসার—স্মল বিজনেস—এসএমই ব্যাংকিং ডিভিশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

 

যোগ্যতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি বা বিজ্ঞান, পরিসংখ্যান ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলপ্রাপ্ত প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যেকোনো প্রতিষ্ঠানের সেলস বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি প্রার্থীদের ঢাকা শহরের বাইরে গ্রামাঞ্চলে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে পারদর্শিতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ বিডিজবস ডটকমের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার সুযোগ থাকছে ১৭ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :

সূত্র: এনটিভি