সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
লালপুরে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী আটক

লালপুর প্রতিনিধি:
বুধবার রাতে নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৪০ কেজি ওজনের ২ টি গাঁজার গাছ সহ মোজাহার শিকদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালপুর থানা পুলিশ।

সে ঐ গ্রামের মৃত আকবর শিকদারের পুত্র।

 

পুলিশ জানায়, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ,এসআই আশরাফ ও শরিফুলের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে ঐ গ্রামের মোজাহার শিকদারের বাড়িতে অভিযান চালিয়ে ৪০ কেজি ওজনের ২টি বড় গাঁজার গাছ উদ্ধার করে এবং তাকে আটক করে।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ,ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোজাহার একজন মাদক ব্যবসায়ী, এর আগেও তাকে মাদকসহ আটক করা হয়েছিল।

স/অ