সদ্য প্রকাশিত
রাজশাহী

পুঠিয়া উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
পুঠিয়া উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলা জামায়াতের আমির ও রাজাশাহী জেলা জামায়াতের সহকারী আমির এবং পুঠিয়া উপজেলার ভাইস-চেয়ারম্যান আহম্মদ উল্লাহ (৫১) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা তিন টার দিকে পুঠিয়া ত্রিমোহনি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সে উপজেলার শিলমাড়িয় ইউনিয়নের শরগাছী গ্রামের খোদাবক্স আলীর ছেলে।

 

থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা তিন টার দিকে উপজেলা পরিষদে একটি মিটিং শেষে পুঠিয়া ত্রিমোহনি বাজারে এলেই পুঠিয়া থানার ওসি হাফিজুর রহমান ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাকিবুল হাসানসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় নাশকতা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাকিবুল হাসান সিল্কসিটি নিউজকে জানান, আটক আহম্মদ উল্লাহ পুঠিয়া উপজেলা জামায়াতের আমির ও রাজাশাহী জেলা জামায়াতের সহকারী আমির।

স/অ