সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভবিষ্যৎ সুযোগ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা

নিউজ ডেস্ক৮ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভবিষ্যৎ সুযোগ ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভবিষ্যৎ সুযোগ ও সম্ভাবনা নিরূপন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিবিভিও আয়োজনে, ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহযোগিতায় বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ। সিসিবিভিও’র নির্বাহী পরিচালক সারোয়ার-ই-কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোজাম্মেল হক, সিসিবিভিও, আইডিও এর মোঃ আবু আহসান, নাগরিক সমাজ প্রতিনিধি ডেভিড সঞ্জীব সরকার, গোগ্রাম ইউপি সদস্য সুধীর টপ্প্য, দেওপাড়া ইউপি সদস্য প্রদীপ এক্কা, দেওপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান বিশ্বনাথ সরেণ, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদ মোঃ আব্দুল বাতেন, গোদাগাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একে তোতা, সিসিবিভিও প্রকল্প সমন্বয়কারী নিরাবুল ইসলাম নিরবসহ উপজেলার সরকারী বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা, নাগরিক সমাজ, স্থানীয় সাংবাদিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নেতৃবৃন্দ।

 

কর্মশালায় গোদাগাড়ী উপজেলাসহ দেশের আনাচে কানচে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নসহ সমাজের সকল ক্ষেত্রে সরকারী বে-সরকারীভাবে তারা যাতে সবরকমের সুযোগ সুবিধা ভোগ করতে পারে তা আলোচনায় উঠে আসে।

 

এছাড়াও এই জনগোষ্ঠীকে বিভিন্ন কাজের মধ্যদিয়ে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি চর্চা সংরক্ষণ ও বিকাশ সাধন সেইসাথে আর্থিকভাবে সাবলম্বী ও শিক্ষা দীক্ষায় অগ্রসর হয়ে সমাজের সকল ক্ষেত্রে নেতৃত্ব দানের আহব্বাণ জানানো হয়।

স/অ