নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুরের ‘ক্রিয়েটিভ কোচিং সেন্টারের ভিতরে কোনো জুয়া খেলা হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ওই শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠাতা রাসেদুল ইসলাম এ দাবি করেন।
এতে তিনি উল্লেখ করেন, কোচিং এ জুয়া খেলার খবরটি মিথ্যা ও বানোয়াট। স্থানীয় একটি চক্রান্ত করে পুলিশকে ভুল তথ্য দিয়ে সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে যেতে সহায়তা করে। পরে মোহনপুর থানা পুলিশ আটককৃতদের ছেড়ে দেয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ৮ ডিসেম্বর ‘ক্রিয়েটিভ হোম’ এর উদ্ভেধন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর বাইরে সেখানে কিছু ঘটেনি।

প্রতিবেদকের ব্যাখা:
এদিকে একাধিক সূত্র নিশ্চিত করেছে, ওইদিন কোচিং সেন্টারে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে পুলিশ। পরে তাদের নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। মোহনপুর থানা পুলিশও ওইদিন সিল্কসিটি নিউজকে বিষয়টি নিশ্চিত করে।
স/আর










