নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী- ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহলদল বুধবার বিকেলে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির রাজশাহী- ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল কমান্ডার নায়েব সুবেদার সুলতান মোল্লার নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে জেলার চারঘাট থানার ইউসুফপুর পদ্মা নদীর চর এলাকায় টহল পরিচালনা করে।

এসময় ১২ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা মাত্র। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল।
স/আর










