গোদাগাড়ী প্রতিনিধি:
গোদাগাড়ীতে ২শ গ্রাম হেরোইন সহ নুরুল ইসলাম বাংরুল (২৫) কে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে রাজশাহী জেলা গায়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিনের নের্তৃত্বে সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে রাজাবাড়ী নামক স্থানে একটি ট্রাকে থাকা বালিসের কভারের ভিতর থেকে ২শ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ










