সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় ৩৬৪ সুবিধাভোগীর মাঝে ভিজিডি’র চাল বিতরণ

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় ৩৬৪ সুবিধাভোগীর মাঝে ভিজিডি’র চাল বিতরণ

বাগাতিপাড়া সংবাদদাতা:
নাটোরের বাগাতিপাড়ায় ৩শ’ ৬৪ জন সুবিধাভোগীদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে।

 

বুধবার সকালে পাঁকা ইউনিয়ন পরিষদে প্রতিজনকে ৩০কেজি করে বিনামূল্যে এ চাল বিতরণ করা হয়। প্রতি তালিকানুযায়ী ২৪ মাস ধরে একজন সুবিধাভোগী এ সুবিধা পেয়ে থাকেন। চলতি তালিকার শেষ ধাপের চাল বিতরণ করা হয়।

 

এ সময় সেখানে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ইউপি সচিব দেল মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স/শ