ধর্ম

খ্রিষ্টান ধর্মপল্লীতে মা মারিয়ার জন্মদিন পালন

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০২০১ মিনিট পড়া

সিরাজগঞ্জের তাড়াশে খ্রিষ্টান ধর্মপল্লীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মা মারিয়ার জন্মদিন পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার তালম ইউনিয়নের গুল্টা ধর্মপল্লীতে মা মারিয়ার জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গুল্টা মিশন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার কার্লো বুদজি পিমে। গুল্টা খ্রিষ্টান ধর্মপল্লীর সভাপতি নিলিখ খা খা র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানদের মধ্যে বক্তব্য দেন, সহকারী ইনচার্জ লিটন কস্তা (সিএসসি), ওরাঁও সংগঠনের আগষ্টিন খা খা, রাজিব এক্কা, বিপ্লব প্রমুখ জেমস বিপ্লব এক্কা।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল হাকিম এলাকার চিহ্নিত দাগি সাজাপ্রাপ্ত আসামি। পুলিশের গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শেরপুর উপজেলা সদরের একটি কাবরস্থান এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠনো হয়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ