নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। এর মধ্যেই ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় ছেয়ে গেছে রুয়েটের বিভিন্ন চত্বর। সেই সঙ্গে সমানতালে চলছে শীর্ষ পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ।
রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান হিমেল বলেন, সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে প্রায় ১৬ জন সিভি জমা দিয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন।

এদিন সকাল ১০টায় রুয়েট মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেনে, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। উদ্বোধনী পর্বে প্রধান বক্তা দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
তিনি আরো বলেন, রুয়েটের নেতৃত্ব নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগকে সবরকমের পরামর্শ ও সহায়তা দেয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হবে। আশি করি যোগ্য প্রার্থীর হতেই রুয়েট ছাত্রলীগের নেতৃত্ব দেয়া হবে।
রুয়েট ছাত্রলীগ সূত্রে জানা যায়, আসন্ন সম্মেলনে সভাপতি পদ পত্যাশীরা হলেন, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাফিয়েল ইসলাম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, দফতর সম্পাদক যুবায়ের মাসুম সুহাস, অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম আসিফ, কর্মী মো. শাহরিয়ার, নাইমুর রহমান নিবিড়, সুব্রত কুমার জনি, এমরান এইচ জনি। এদের মধ্যে আসিফ ও এমরানের বিরুদ্ধে ল্যাপটপ চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্তের অভিযোগ রয়েছে।
অন্যদিকে সাধারণ সম্পাদক প্রদ প্রত্যাশীরা হলেন, ছাত্রলীগ কর্মী সারওয়ার হোসেন, তানভীর আহমেদ আবির, চৌধুরী মাহফুজুর রহমান তপু। সারওয়ারের বিরুদ্ধে ক্যাম্পাসে ছিনতাই, চাঁদাবাজী, ল্যাপটপ চুরির ঘটনাসহ বিভিন্ন অপকর্মে জড়িতের অভিযোগ আছে। আবিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তার বাবা জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এদিকে তপুর বিরুদ্ধে দলীয় কর্মীদের সংঘর্ষে জড়ানো অভিযোগ রয়েছে।
গত ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর রাইসুল ইসলাম রোজকে সভাপতি এবং তৌহিদুর রহমান হিমেলকে সাধারণ সম্পাদক করে রুয়েটে এক বছর মেয়াদী সর্বশেষ কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে কমিটির মেয়াদ শেষ হলেও এর পর আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
স/শ










