সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

আন্দামানে আটকা পড়েছেন ৮শ’ পর্যটক

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
আন্দামানে আটকা পড়েছেন ৮শ’ পর্যটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মৌসুমি ঝড় ‍ও এর প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কবলে পড়ে আন্দামানে অন্তত ৮শ’ পর্যটক আটকা পড়েছেন। তাদের উদ্ধারে তিনটি জাহাজ পাঠানো হয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, জাহাজগুলোর মাধ্যমে পর্যটকদের হেভলক আইল্যান্ডস থেকে পোর্ট ব্লেয়ারে নিয়ে আসা হবে। জাহাজ তিনটি হলো-এনএস বিতরা, বঙ্গরাম এবং কুমভির ও এলসিইউ৩৮।

 

কর্তৃপক্ষের ফোন পাওয়ার পর বুধবার (০৭ ডিসেম্বর) সকালে জাহাজগুলো পাঠানো হয়। সন্ধ্যা নাগাদ পর্যটকদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব হবে বলে জানা গেছে।

 

জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আন্দামান-নিকোবর জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ফোন পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নিয়েছি।

 

রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটকদের জন্য আকর্ষণীয় স্পট হেভলক তার দীর্ঘ সমুদ্র সৈকতের জন্য বেশ জনপ্রিয়।

সূত্র: বাংলা নিউজ