সদ্য প্রকাশিত
রাজশাহী

নগরীতে ভূমিদস্যুদের হুমকিতে জীবন-শঙ্কায় এক পরিবার

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
নগরীতে ভূমিদস্যুদের হুমকিতে জীবন-শঙ্কায় এক পরিবার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর নিউমার্কেট সুলতানাবাদ এলাকার বসবাসরত একটি পরিবার ভূমিদস্যুদের প্রতিনিয়ত হুমকির মুখে জীবনযাপন করছে। তাদের পারিবারিক সম্পত্তি তৃতীয় একটি পক্ষ দখল করার অপচেষ্টা করছে। তাদেরকে প্রাণনাশেরও হুমকি দেয়া হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই পরিবারের সদস্যরা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, ওই পরিবারের সদস্য জসিম উদ্দিন। তিনি লিখিত বক্তব্য দাবি করেন, নিউমার্কেট এলাকায় ইসলামী ব্যাংকের পেছনে বোয়ালিয়া মৌজা সিএস-১৮২, দাগ নম্বর -১৭১১, এসএ- ৮৭৩, দাগ নম্বর-১২০১ আরএস খতিয়ান নম্বর ১৮৯০ ও আরএস দাগ নম্বর ৪৬৫৩ জমিটির তারা পৈত্রিক সূত্রে মালিক। তারা দীর্ঘদিন ধরে সেই জমিতে বসবাস করে আসছেন। কিন্তু মাহবুব নামের এক ব্যক্তি সেই জমিটি দাবি করে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি এখনো চলমান।

এ অবস্থায় গত ২৯ নভেম্বর সকালে দলবল নিয়ে ওই জমি জোরপূর্বক দখল করার করতে যায় দরগাপাড়া এলাকার শোভা ও তার স্ত্রী। তাদের দাবি, জমিটি তারা ২০ লাখ টাকায় বায়নামা রেজিস্ট্রি করেছেন।

সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয় যে, জমি নিয়ে মামলা চলমান সেই জমি বায়নামা হয় কেমনে? আরো অভিযোগ করা হয়, এক মন্ত্রীর কথিত এপিএস পরিচয় দানকারী রুবন, টিকাপাড়া এলাকার সোহেল, মিলু, বালিয়া পুকুর এলাকার বাবু, রোকনসহ প্রায় ৩০ থেকে ৪০ জন প্রায়ই তাদেরকে হুমকি দিচ্ছেন।

 

থানায় অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন ছাড়াও তার ভাই সেলিম চৌধুরী ও ফজলুল কাদের মিঠু উপস্থিত ছিলেন।

স/শ