সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণ সভা

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
গোদাগাড়ীর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণ সভা

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীর বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আব্দুর রাজ্জাক এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ২৩তম স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী নাগরিক কমিটির আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টায় গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজ শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

স্মরণ সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজ।

 

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার এলতাস হোসেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাকের যুদ্ধ ক্ষেত্রে অগ্রণী ভূমিকাসহ তার সাহসীকতার বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মরহুম আব্দুর রাজ্জাক এর সন্তান ও গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুম, ৬নং ওয়ার্ড পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান মিলু, গোদাগাড়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

আমন্ত্রিত বক্তারা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাক এর মুক্তিযুদ্ধে বীরত্বের বিশেষ অবদান ও বিভিন্ন সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের স্মৃতি বুকে ধারণ করে তা পালন করার জন্য আহবান জানান।

স/অ