সদ্য প্রকাশিত
রাজশাহী

চাকরি সরকারিকরণের দাবিতে বাগমারায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাকরি সরকারিকরণের দাবিতে বাগমারায় বিক্ষোভ মিছিল

বাগমারা প্রতিনিধি
চাকরি সরকারিকরণের দাবিতে রাজশাহীর বাগমারার নকল নবিসের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার সকালে ভবানীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে আলু হাটায় এসে সমাবেশে মিলিত হয়।

 

নকল নবিস অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম, মোস্তাক আহমেদ, আব্দূল জলিল, আলমগীর হোসেন, নীলুফার ইয়াসমিন, বিলকিস বানু, নূরজাহান খাতুন প্রমুখ।

 

সমাবেশ থেকে চাকরি সরকারিকরণের দাবি জানানিয়ে বক্তারা বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন অবহেলিত।

 

দেড় বছর ধরে পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। অবিলম্বে বক্তারা তাদের এক দফা দাবি মেনে নেওয়ার প্রতি আহ্বান জানান।

 

এর আগে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে কর্ম ও কলমবিতরি কর্মসূচী পালন করা হয়।

স/অ