নিজস্ব প্রতিবেদক:
ইন্টারনেটের অপব্যবহার ও শিশুদের যৌন নির্যাতনের প্রতিরোধে পদ্মা ইয়ুথ গ্রুপের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় রাজশাহী সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের শেখেরচক বিহারীবাগান সোসালইজেশন সেন্টারে এ সভা অনিুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্রর সহযোগিতায় এর আয়োজন করে এসোসিয়েশন ফর কমুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)।
সভায় পদ্মা ইয়ুথ গ্রুপের সভাপতি আশা খাতুনের সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন, সমাজ সেবী মো. জনি, সংগঠনের কাউন্সিলর পুষ্প, কমিউনিটি লিয়াজো অফিসার মোত্তালেব হোসেন, প্রকল্প সম্বনয়কারী রবিউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পদ্মা ইয়ুথ গ্রুপের সেক্রেটারী কৃষ্ণ সরকার,, সহসভাপতি ঈশিতা, ক্যাশিয়ার নিশা, সদস্য, মো. রাহাবার,প্রীতম ঘোষ, হৃদয় খান। অভিভাবকদের উপস্থিত ছিলেন, মমতাজ বেগম, সাহিনা বেগম, মনিরা বেগম, টিটু ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটি আমাদের জীবনের সঙ্গে অপরীহার্য বিষয়ে হায়ে মিশে গেছে। এর কিছু বিপদ জনক দিকও রয়েছে। এই ইন্টারনেটের কারণে অনেক শিশু কিলোশ নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছে। তারা জানে না এই ইন্টারনেটের ব্যবহার।
পদ্মা ইয়ুথ গ্রুপের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স/আ










