সদ্য প্রকাশিত
নাটোর

নাটোরের সাংসদের হুশিয়ারী: ৩ দিনের মধ্যে দোষীদের আটক নয়ত উত্তরবঙ্গ অচল

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
নাটোরের সাংসদের হুশিয়ারী: ৩ দিনের মধ্যে দোষীদের আটক নয়ত উত্তরবঙ্গ অচল

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
দিনাজপুরের ঘোড়াঘাটে নাটোরের ৩ যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধাদের ঘটনায় দোষিদের তিন দিনের মধ্যে আটক করতে না পারলে উত্তরবঙ্গ অচল করে দেয়ার হুশিয়ারী দিয়েছেন নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার সকালে নিহত তিন জনের জানাযা পূর্বে এক বক্তব্যে তিনি এই হুশিয়ারী দেন।
তিনি বলেন, দলের ভিতরে বা বাহিরে হোক যারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার করা হবে।
পরে সকাল ১০টায় শহরের কানাইখালি মাঠে ৩ যুবলীগ কর্মীর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করে।
গত ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে রেদোয়ান সাবিবর ও তার দুই বন্ধু আবু আব্দুল্লাহ এবং সোহেল রানা বাড়ি থেকে বের হয়। এরপর নাটোর সদর উপজেলার তোকিয়া বাজারে একটি চায়ের দোকানে চা পান করার সময়ে ১৫/১৬ জন দুষ্কৃতিকারী তাদেরকে গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। গতকাল দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
স/শ