সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

এবার ভোট পুনর্গণনা হচ্ছে মিশিগানে

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
এবার ভোট পুনর্গণনা হচ্ছে মিশিগানে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন বিচারক মার্ক গোল্ডস্মিথ সোমবার সকালে মিশিগানের নির্বাচন কর্মকর্তাদের দুপুর থেকে ভোট পুনর্গণনা শুরুর আদেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন।

 

মিশিগানে সামান্য পপুলার ভোটের ব্যবধানে জয় পান নির্বাচনে জয়ী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন ওই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে ভোট পুনর্গণনার আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত ভোট পুনর্গণনার আদেশ দেন।

 

উল্লেখ্য, মিশিগানে মোট ৫৫ লাখ মানুষ ভোট দেন। ট্রাম্প মাত্র ০.২ শতাংশ ভোট বা প্রায় ১০ হাজার পপুলার ভোট বেশি পেয়ে জয়ী হন। মিশিগানের ইলেক্টোরাল কলেজে ১৬টি ভোট রয়েছে।

 

গত সপ্তাহে মিশিগানের রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল বিল শুয়েটে আদালতে ভোট পুনর্গণনা বন্ধের আবেদন জানিয়েছিলেন।

জিল স্টেইন

জিল স্টেইন পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে ভোট পুনর্গণনার জন্য কাজ করে যাচ্ছেন। এ তিনটি অঙ্গরাজ্যে খুব অল্প ব্যবধানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে হারিয়েছেন।

 

পেনসিলভানিয়া আদালত ভোট পুনর্গণনার জন্য যে জামানত দিতে বলেছে তা এ অঙ্গরাজ্যের ভোটারদের পক্ষে বহন করার সম্ভব নয় বলে জানিয়েছে গ্রিন পার্টি। তাই তারা ফেডারেল কোর্টের শরণাপন্ন হয়েছেন।

 

এদিকে, জিল স্টেইনের আবেদনের ফলে ইতোমধ্যে উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা শুরু হয়েছে। এ রাজ্যে ২২ হাজার ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। শুক্রবার ভোট পুনর্গণনা স্থগিত করার আদেশ চেয়ে করা ট্রাম্প সমর্থকদের একটি আবেদন খারিজ করেছে রাজ্যটির আদালত।

 

এ তিনটি অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার জন্য ইতোমধ্যে প্রায় ৭০ লাখ ডলার তহবিল সংগ্রহ করছেন জিল স্টেইন।

সূত্র: বাংলা ট্রিবিউন