সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলসের পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলসের পদত্যাগের ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগমী বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সোস্যালিস্ট পার্টির পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান।

 

সোমবার (০৫ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্রেকিং নিউজের মাধ্যমে এ খবর জানায়।

 

তবে কবে নাগদ ম্যানুয়েল ভলস পদত্যাগ করছেন সে বিষয়ে দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

 

২০১৪ সালের এপ্রিল মাসে ফ্রান্সে আয়কর-সংক্রান্ত কাটছাঁট ও আমলাতান্ত্রিক জটিলতার লাগাম টানার বিষয়ে অর্থনৈতিক পরিকল্পনার ওপর আস্থাভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন ম্যানুয়েল ভলস। এর আগে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন।

সূত্র: বাংলা নিউজ