সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

পাবনায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২০১ মিনিট পড়া
পাবনায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

পাবনায় নবী নেওয়াজ নামের এক সাংবাদিকের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৮টার দিকে মহেন্দ্রপুরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা নবী নেওয়াজকে জিআই পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে। নবী নেওয়াজ দৈনিক এ যুগের দীপ পত্রিকার বার্তা সম্পাদক।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় এসআই সুব্রত’র নেতত্বে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। হামলাকারীরা যারাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

সাংবাদিক নবী নেওয়াজ বলেন, শনিবার রাতে মহেন্দ্রপুর এলাকার দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর জখম ও আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা শেষে সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন