পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় গোপনে মাছ শিকারের অপরাধে দুই জনের ২০’হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা প্রাপ্তরা হলেন, উপজেলার পালোপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে রকি (১৫) ও কৈপুকুরিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মোস্তাফিজুর রহমান।
আদালত সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফুলবাড়িয়া শফিকের পুকুরে রকি ও মোস্তাফিজুর রহমান গোপনে মাছ শিকার করছিল। মাছ শিকার করা অবস্থায় পুকুর মালিকপক্ষ তাদের হাতে নাতে আটক করে পুঠিয়া থানা পুলিশে সোপর্দ করে।

পড়ে ঘটনা যাচাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে আসামী রকি ও মোস্তাফিজুর তাদের অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৭(২) ধারার ১৮৬০-এর ৩৫৬ ধারায় দোষী সাব্যস্ত করে দুই জনের ১০’হাজার টাকা করে ২০’হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাস করে দুই মাসের কারাদ- প্রদান করেন।
স/আ










