লাইফ স্টাইল

কর্কটের বিয়ে হতে পারে, পারিবারিক পরিবেশ তুলার অনুকূলে থাকবে

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৫। শুভ বার বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন পান্না ও পোখরাজ।

 

প্রকৃতিগতভাবে আপনি সুচতুর ও প্রত্যুৎপন্নমতি। অস্থিরচিত্ত হলেও আপনার উপস্থিত বুদ্ধি প্রখর। আপনি ধ্যান-ধারণায় উচ্চাভিলাষী। কর্মে স্বাধীনচেতা। আশাবাদী মন আপনার অনুপ্রেরণার উৎস। পছন্দ আর অপছন্দের ব্যাপারে আপনি আবেগপ্রবণ। আপনি পছন্দ করেন কর্মব্যস্ত জীবন। আলোচনা, বিতর্ক ও বাকযুদ্ধে আপনি পটু।

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক কাজকর্মে সম্পৃক্ত হতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো থাকবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

সামাজিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পেশাগত দিক ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। সৎ গুরুর সান্নিধ্যে উপকৃত হতে পারেন।

 

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সংকটে জড়াতে পারেন। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক লেনদেনে লোকসানের আশঙ্কা আছে।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)

যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। অবিবাহিত কারো কারো বিয়ে হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘনের চেষ্টা না করলেই ভালো করবেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজকর্মে সুফল পাবেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিক চিন্তাচেতনায় সুফল পাবেন। মন ভালো থাকবে। বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। পরধনের প্রতি প্রলুব্ধ না হলেই ভালো করবেন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। আজ কাউকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা ফলপ্রসূ হতে পারে। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করার চেষ্টা করুন। বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করার চেষ্টা করুন।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। পুরোনো কোনো জটিল ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ঋণগ্রস্ত হতে পারেন।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন।

সূত্র: এনটিভি