সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের ওডিশা রাজ্যের পুরি জেলার বায়ধারা পেন্থা সৈকতে ৪২ ফুট লম্বা ও ২৮ ফুট চওড়া একটি মৃত তিমি পাওয়া গেছে।
স্থানীয় সময় রোববার রাজ্য সরকারের এক কর্মকর্তা এ তথ্য জানান।

ওই কর্মকর্তা জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা মৃত তিমিটিকে উদ্ধার করেন।
পুরি জেলার শতপদ রেঞ্জের বন কর্মকর্তা অচ্ছুতানন্দ দাস বলেন, ‘এটি বিরল এক ধরনের তিমি শার্ক, যেটিকে প্রশান্ত মহাসাগরে বেশি দেখা যায়। ময়নাতদন্তের পর (তিমিটির) মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।’
অচ্ছুতানন্দ বলেন, তিমিটির মৃত্যুর কারণ জানতে ভেটেরিনারি কলেজের চিকিৎসকদের ময়নাতদন্ত করার অনুরোধ করা হয়েছে।
বন বিভাগের এই কর্মকর্তার মতে, ১০-১৫ দিন আগে তিমিটির মৃত্যু হতে পারে। সম্ভবত এটি ভেসে সৈকতে এসেছে।
সূত্র: এনটিভি










