সদ্য প্রকাশিত
রাজশাহী

কোচিং সেন্টারে জুয়ার আসর, মুচলেকায় ছাড় পেল ৪ শিক্ষকসহ ৬ জন

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
কোচিং সেন্টারে জুয়ার আসর, মুচলেকায় ছাড় পেল ৪ শিক্ষকসহ ৬ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মোহনপুরে ক্রিয়েটিভ কোচিং হোমে জুয়া খেলার সময় চারজন শিক্ষকসহ ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিলো পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন, কোচিং সেন্টারের সহকারী পরিচালক বাগমারার মির্জাপুর এলাকার আলাউদ্দীনের ছেলে শিহাব পারভেজ (২৪), মোহনপুরের বাকশিমোইল এলাকার ইয়াকুব আলীর ছেলে তোফাজুল হোসেন (২০), ওহাবের ছেলে আবদুল রউফ (২২), শরিফুল ইসলামের ছেলে রিপন আলী (১৮), মো. হাসমের ছেলে মেহবুব হাসান (২০) ও করিমের ছেলে তারেক (২০) এরা মোহনপুরের ভতুরিয়া এলাকার বাসিন্দা।
জানা গেছে, মোহনপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ক্রিয়েটিভ কোচিং হোম নামের একটি কোচিং সেন্টার খেলা হয় গত তিন থেকে চার বছর আগে। সেই থেকে এই কোচিং সেন্টারে চলে ৬ষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণির ফাইনাল প্রিপারেশন পর্যন্ত পড়ানো হয়।

আজ রোববার ঐ ক্রিয়েটিভ কোচিং হোমে শিক্ষকসহ কয়েকজন মিলে জুয়া খেলছিলো। এসময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা মোহনপুর থানাায় রয়েছে।
ক্রিয়েটিভ কোচিং হোমের পরিচালক মরশেদুল সিল্কসিটিনিউজকে বলেন, তারা আমার ক্রিয়েটিভ কোচিং হোমের শিক্ষক না। এমনি পোলা-পান (ছলেরা) তারা সময়তে বিভিন্ন ক্লাস ও পরীক্ষা নেই। তবে তারা শিক্ষক না ‘ভাইয়া’।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ সিল্কসিটিনিউজকে বলেন, তারা শিক্ষক না ছাত্র। তাদের এমনি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তারা বলেছে আর কোন দিন খেলবে না। আর আগামী কাল আমি (ওসি) গিয়ে পরিচালককে বলবো যে জুয়া খেলা আর যেনো না হয়।

স/আর