বাগমারা প্রতিনিধি:
প্রতিটি মানুষের বাঁচার জন্য যেমন প্রয়োজন নির্মল পরিবেশ তেমনি প্রয়োজন বিশুদ্ধ বাতাস। কিন্তু সেই নির্মল বাতাস আর পরিবেশকে দূষিত করে ফেলছে ব্রয়লার ও লেয়ার মুরগীর লিটার বা মল যা বর্তমানে জনস্বাস্থ্যে জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে মহামারি আকারে। রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের চাপড়া মোহম্মাদপুর গ্রামে দেখা যাবে এসব চিত্র। দিনের পর দিন বেড়েই চলেছে ব্রয়লার ও লেয়ার মুরগীর খামার।
খামার মালিকরা এই সকল খামারের লিটার ফেলছেন যেখানে লোকজনের উপস্থিতি বেশি হয় তার আশপাশে ও চাপড়া মোহম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে। এতে করে নষ্ট হচ্ছে গ্রামের পরিবেশ সেই সাথে অসুস্থ হয়ে পড়ছে বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা।
জানাগেছে মোজাম্মেল হক,আঃ রহিম, গোল মোহম্মাদ,আশরাফুল ইসলাম,আজিজুল হক,হারেচ,কালাম,মিজাননহ অনেকে। খামার মালিকরা মুরগীর এ সকল লিটার মাটির নিচে কিংবা বস্তায় ভরে না রেখে কয়েক বছর ধরে তা গ্রামের বেশ কয়েকটি খোলা স্থানে ফেলছেন। এসব লিটারের দুর্গন্ধে গ্রামটিতে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।
খামারিরা প্রভাবশালী হওয়ায় সাধারণ লোকজন কয়েক দফা তাদেরকে নিষেধ করলেও তারা কোন তোয়াক্কা করেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে মোজাম্মেল হক নামের এক লেয়ার খামারি চাপড়া মোহম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সরকারী খাস জলাশয় মাছ চাষের জন্য লিজ নেয়। কিন্তু তাতে মাছ চাষ না করে সেখানে তার মুরগীর লিটার ফেলছেন। এতে করে জলাশয়ের পানিতে লিটারগুলো পচে দূর্গন্ধে শ্রেণী কক্ষে ক্লাশ করতে পারছেনা শিক্ষার্থীরা। সেই সাথে এর আশপাশের বাড়ির লোকজনও।
শিক্ষার্থীসহ গ্রামের ছেলেরা বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবাল বা ক্রিকেট খেলতে গেলে বল গিয়ে পড়ে মাঠের নিচে দূর্গন্ধ যুক্ত ওই লিটারে। লিটারে পড়া বল তুলতে গেলে অনেকেই তলিয়ে যায় সেখানে। শরীরের কোন স্থানে লিটার লাগলে সেখানে ক্ষতের সৃষ্টি হয়।
সামান্য বৃষ্টি হলেই মুরগীর লিটারগুলো পানিতে ভাসতে ভাসতে চলে যায় মহসিন,আসাদুল ইসলামসহ বিভিন্ন ব্যক্তির পুকুরে। পুকুরে এসব বিষাক্ত লিটার প্রবেশ করায় চাষকৃত মাছের ব্যাপক ক্ষতি হয়।
গ্রামে বসবাসের সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার পাশাপাশি বিদ্যালয়ে যাতে শিক্ষার্থীরা ক্লাশ করতে পারে সে জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা চাপড়া মোহম্মাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জান মোহম্মাদ,ইউপি সদস্য আলম,সাবদুল আলী মোল্লা,ব্যবসায়ী হানিফ,আফজাল হোসেন,শিক্ষক সালাউদ্দীন,জাকিরুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে নাহিদা খাতুন,জুয়েল রানা,তুহিন,শাকিবুর রহমান,মিজান,পারভেজ,শান্ত প্রমুখ।
খুব দ্রুত এ সকল মুরগীর লিটার বা মল সরিয়ে ফেলার পাশাপাশি গ্রামের পরিবেশ ঠিক রাখতে খামার মালিকদের প্রতি মনববন্ধনে মাধ্যম বক্তরা আহবান জানান।
স/শ










