গোদাগাড়ী প্রতিনিধিঃ
গোদাগাড়ীতে ১০ লাখ টাকা মূল্যের ১শ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক ও ৫ মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জানা যায় রবিবার দুপুর ১ টার সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক খলিলুর রহমানের নের্তৃত্বে সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে উপজেলার বিজয়নগর নামক স্থানে রাজশাহী গাড়ী যাত্রীবাহী বাস বিশাল ট্রাভেল্স নবাব-ব-১১-০০০১ অভিযান চালিয়ে হেরোইন সহ একজনকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি, মাটিকাটা ইউনিয়নের ২ নং রেলগেটের মৃত আমির আলীর ছেলে আব্দুল মমিন (৪০)।
অন্যদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার মহিশালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে সোপার্দ করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন ৫ মাদক সেবীকে ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার শ্রীমন্তপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে শামীম রেজা (৩৫), ভগবন্তপুর গ্রামের মৃত কালু মিস্ত্রির ছেলে নাজিমুদ্দীন (৪৪), মহিশালবাড়ী গ্রামের মৃত দেলদারের ছেলে বাবু (৩৫) ও কশিমুদ্দীনের ছেলে রেজাউল (৪০), উপজেলার সাগুয়ান গ্রামের মৃত খোকনের ছেলে হারু (৬০)।
আসামীদের আগামীকাল সোমবার জেল হাজতে প্রেরণ করা হবে বলে গোদাগাড়ী থানা পুলিশ জানান।
এই ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের পরিদর্শক খলিলুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।
স/অ










