পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ীসহ ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার বানেশ্বরের মোহাম্মদ আলী মন্টুর ছেলে ইয়াবা ব্যবসায়ী সানোয়ার হোসেন টনি (৩০) ও তার সহযোগী বানেশ্বর থান্দারপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে জব্বার আলী (৩০)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, শনিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই জসিম বানেশ্বর বনিক সমিতি অফিসের সামনে থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সানোয়ার হোসেন টনি সহ তার সহযোগীকে আটক করে।
রবিবার দুপুরে মাদক আইনে মামলা দিয়ে আদলতের মাধ্যমে জেল হজতে প্রেরণ করা হয়েছে।
স/অ










