নিজস্ব প্রতিবেদক:
ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬, পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার রাজশাহী বিভাগের প্রাথমিক অডিশন ৯ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
রাজশাহী বিভাগ থেকে যে সকল ক্ষুদে শিল্পী বন্ধুরা রেজিস্ট্রেশন করেছে তাদেরকে প্রাথমিক অডিশনের প্রস্তুতি নিয়ে শুক্রবার সকাল ৯ টায় রাজশাহী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
যারা ইতোমধ্যে রেজিষ্ট্রেশন করতে পারনি তারা অডিশনের দিন রেজিষ্ট্রেশন করে অডিশনে অংশগ্রহণ করতে পারবে, প্রতিযোগীদের বয়সসীমা ১২ বছর এর মধ্যে। ইতোমধ্যে সিলেট, বরিশাল ও রংপুর বিভাগের প্রাথমিক অডিশন সম্পন্ন হয়েছে।

২৯ নভেম্বর ২০১৬ ইং থেকে ডিয়ন চকলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ-২০১৬ পাওয়ার্ড বাই শরীফ কিচেন স্টার প্রচার শুরু হয়েছে। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮.০০ টায় চ্যানেল আইতে প্রচারিত হয়।
প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন, নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং ব্যান্ড তারকা এসআইটুটুল এবং উপস্থাপনা করবেন মীম চৌধুরী।
অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা করছেন, ইজাজ খান স্বপন। পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছেন ডিয়ন এ্যালমন্ড চকলেট বার। বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করুন- ০১৭১১-৩৫৩০৩৫, ০১৭৯৮-৭৭৪৪০০ এই নম্বরে।
স/আ










