সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

বাঘা প্রতিনিধি:  
রাজশাহীর বাঘায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে থেকে আজ রোববার ভোর পর্যন্ত বাঘার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জোতকাদিরপুর গ্রামের আফসার আলীর ছেলে ইসলাম (২৬), আলাইপুর গ্রামের আবদুল ছামাদ আলীর ছেলে চপল আলী (৩০), সাজেদুর রহমানের ছেলে মনিরুল ইসলাম মনি (৩১), চরআতারপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ময়েনুল ইসলাম (৩৫)।

এছাড়া ময়মনসিংহের গফরগার হাফিজুল ইসলামকে (৩২) চুরির অভিযোগে আড়ানী হাড়িপাড়ার আবদুল হান্নান মাস্টারের ভাটাটিয়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আটকের বিষয়ে বাঘা ওসি আলী মাহমুদ নিশ্চিত করেন।

 

স/আ