সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন

নিউজ ডেস্ক৪ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিলেটের তারাপুর চা-বাগান দখলে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় শিল্পপতি রাগীব আলী গংদের বিরুদ্ধে পুনরায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

 

রোববার দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে ছয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

 

এ ছাড়া প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

 

সিলেট জেলা জজকোর্টের এপিপি শামসুল ইসলাম জানান, আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালতে ছয় সাক্ষী পুনরায় সাক্ষ্য দিয়েছেন। সিলেটের প্রাক্তন জেলা প্রশাসক ফয়সল আলম ও সিনিয়র সহকারী সচিব ইমদাদুল হকসহ ছয়জন সাক্ষ্য দিয়েছেন। মামলায় মোট ১৪ জন সাক্ষী রয়েছেন।

 

তিনি আরো জানান, প্রতারণার মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলায় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আবদুল কাদির, আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ ও বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

 

প্রসঙ্গত, প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির আলোচিত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে-মেয়েসহ ছয়জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

 

স্মারক জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

অন্যদিকে প্রতারণার মামলায় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ, তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

 

গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী। তার আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ গত ১০ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানো হয়।

 

গত ১২ নভেম্বর রাগীব আলীর ছেলে আবদুল হাইকে জকিগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ২৪ নভেম্বর ভারতের করিমগঞ্জ থেকে রাগীব আলীকে আটক করে সে দেশের পুলিশ। ওই দিন বিকেলেই তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রাগীব আলীকে আদালতে হাজির করার পর তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। মামলার আরেক আসামি পংকজ কুমার গুপ্ত জামিনে রয়েছেন।

সূত্র:রাইজিংবিডি