লালপুর প্রতিনিধি:
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় নাটোরের লালপুর ১১ টি কৃষক দলের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে ।
শনিবার দুপুরে উপজেলা চত্বরে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল ইসলাম খান প্রমুখ ।
আরও উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদিউর রহমান বদর, আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার হিরু, গোপালপুর পৌরযুবলীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ সুধীজন ও উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদলের সদস্যরা।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ সমাজ সেবা অধিদপ্তরে তহবিলের আওতায় বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ টি পরিবারের মাঝে ৪৭ হাজার টাকার অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অন্যদিকে উপজেলায় বিনামূল্যে জিংক ব্রি-৬২ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।
হারভেষ্ট প্লাস ও আভা ডেভোলোপমেন্ট সোসাইটির বাস্তবায়নে উপজেলার আড়বার ইউনিয়ন পরিষদ মাঠে এই বীজ বিতরণ করা হয়েছে। আড়বার ইউনিয়নের ঢুসপাড়া,কৃষ্ণরামপুর ও রঘুনাথপুর,এলাকার দুই শতাধিক কৃষকদের মাঝে তিন কেজি করে বিনামূল্যে এই জিংক ব্রি-৬২ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।
শনিবার বিকেল ৩টায় আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে আড়বার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন আড়বার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পদক ইমাদুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আভা ডেভোলোপমেন্ট সোসাইটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবদুর রউফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আভা ডেভলোপমেন্ট সোসাইটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম রবি।
স/শ










