সদ্য প্রকাশিত
রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
রাজশাহী

বাগমারায় প্রতিবন্ধী দিবসে শীত বস্ত্র বিতরণ ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
বাগমারায় প্রতিবন্ধী দিবসে শীত বস্ত্র বিতরণ ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে মোহনগঞ্জ স্কুল মাঠে প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। শনিবার গনিপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

মোহনগঞ্জ ঊদয়ন সংঘের সভাপতি আব্দুর রাজ্জাক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন, মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ মিঞা, বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম বাবু, প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান, প্রভাষক শামসুজজোহা সরকার বাদশা, হারুন অর রশিদ।

মাজেদুর রহমান মুকুল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুস সোবহান, আবু রায়হান বাবু, আরিফুর রহমান আরিফ, সানোয়ার হোসেন, আবুল কালাম, মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠান শেষে ৩শ প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও প্রধান অতিথি দৃষ্টি প্রতিবন্ধী রণজিৎ কুমারকে স্ক্যাচ কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন। দিবসটি উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় দূর্গাপুর উপজেলা ও মোহনপুর উপজেলার মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৩-২গোলে দূর্গাপুর উপজেলা মোহনপুর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের মাঝে প্রধান অতিথি ২১ইঞ্চি রঙিন টেলিভিশন ও রানার্স আপ দলের মাঝে ১৪ইঞ্চি রঙিন টেলিভিশন প্রদান করেন।

ফাইনাল খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সহকারি রেফারি হিসেবে ছিলেন ওয়াজ নবী ও মিলন মাহমুদসহ আফসার আলী সরকার।
স/শ