বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় অবৈধভাবে আখ মাড়ায়ের অভিযোগে দুটি কারখানার দুটি কলসহ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এছাড়া এই অভিযানে নারীসহ দুই কৃষকের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জানা যায়, উপজেলার ঝিনা শাহাপাড়া গ্রামে দীর্ঘদিন থেকে অবৈধভাবে আখ মাড়ায় চলছিল। চিনি কলের পক্ষ থেকে পরপর তিনবার আখ না মাড়ায় করার জন্য নোটিশ প্রদান করা হয়। তারা নোটিশ আমলে না নিলে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট হামিদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন।

এই অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট হামিদুল ইসলাম ও রাজশাহী চিনি কলের জিএম ওলিউল ইসলামসহ বাঘা থানার পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে এই গ্রামের আলাল শাহা ও তোফা হোসেনের আখ মাড়ায় করা কলসহ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এই সময় আলাল শাহার ছেলে রনি শাহা ও আছিয়া বেগম নামের অপর এক নারী কৃষকের পৃথকভাবে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট হামিদুল ইসলাম ও রাজশাহী চিনি কলের জিএম ওলিউল ইসলাম বিশেষ অভিযানের ঘটনা স্বীকার করেন।
স/শ











