সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় দোকান ভেঙ্গে ৬ লাখ টাকার মালামাল চুরি

নিউজ ডেস্ক৩ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাঘায় দোকান ভেঙ্গে ৬ লাখ টাকার মালামাল চুরি

বাঘা প্রতিনিধি;
রাজশাহীর বাঘায় এক ডিজিটাল এ্যাড এর দোকানের সাটার ভেঙ্গে ৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

 
জানা যায়, শুক্রবার গভির রাতে উপজেলার চন্ডিপুর বাজারে রাব্বি ডিজিটাল এ্যাড-এর দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

 

রাব্বি ডিজিটাল এ্যাডের পরিচালক পিন্টু হাসান বলেন, এই চুরির ঘটনায় দোকানে থাকা মাইক, সাউন্ড সিষ্টেম মেসিন ও খুচরা যন্ত্রাংশসহ ৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। বাজার কমিটিসহ স্থানীয় পুলিশ প্রসাশনকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, চুরির ঘটনায় মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

স/অ