নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সকালে বিক্ষোভ মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে আবার জিরোপয়েন্টে এসে শেষ হয়।
এসময় বক্তরা বলেন, শিক্ষা দ্রুত জাতীয়করণ করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয় তারা। বিষয়টি হস্তক্ষেপে প্রধানন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রীর প্রতি আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
স/আ










