ধর্ম

জাকার্তার ৬৪ মসজিদে ঈদের নামাজের অনুমতি

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২০১ মিনিট পড়া

করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় জাকার্তার অন্তত ৬৪টি মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে।

জাকার্তার মেয়র হারইয়াদি সুয়ুটি এ অনুমতির কথা জানিয়েছেন।

জাকার্তা শহরের ডিপোনেগোরো মসজিদেও ঈদের নামাজ আদায় করা যাবে। তবে সেক্ষেত্রে স্বল্প সংখ্যক মুসল্লী বিধি মেনে উপস্থিত হতে হবে।

সরকারিভাবে জানানো হয়েছে, প্রতি মসজিদে সর্বোচ্চ ২০০ মুুসল্লী ঈদের নামাজ আদায় করতে পারবেন।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন