সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

ইউরোপে হামলা হতে পারে : ইউরোপোল

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
ইউরোপে হামলা হতে পারে : ইউরোপোল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইউরোপোল সাবধান করে দিয়েছে যে, আইএসএর জঙ্গিরা মধ্যপ্রাচ্যে হেরে যাচ্ছে বলে ইউরোপের লক্ষ্যবস্তুতে তারা হামলা চালাতে পারে।

 

ইউরোপীয়ান পুলিশ বলছে, অনেক বেশি বিদেশি যোদ্ধা আবার ইউরোপে ফিরে আসার চেষ্টা করছে। হামলা চালাতে সক্ষম অনেক যোদ্ধা এরই মধ্যে ইউরোপে ফিরেও এসেছে।

 

তাদের গাড়ি বোমা হামলা চালানো হতে পারে। অপহরণ করতে পারে। কিংবা চাঁদাও আদায় করতে পারে। তবে পারমাণবিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলা চালানোর আশঙ্কা খুবই কম।

 

আইএস জঙ্গিদের ‘সফট টার্গেটে’ হামলা চালানোর আশঙ্কা সবচেয়ে বেশি। এককভাবে হামলা চালানোর আশঙ্কা সবচেয়ে বেশি। এক্ষেত্রে উদাহরণ হিসেবে ফ্রান্সের নিসে লরি হামলার কথা উল্লেখ করা যায়।

 

ইউরোপোল আরো সাবধান করে দেয় যে, ইউরোপে প্রবেশকারী সিরীয় উদ্বাস্তুদের হামলা চালাতে জঙ্গিরা উৎসাহ যোগাতে পারে। এ ছাড়া সিরীয় উদ্বাস্তুদের দলে ভিড়ানোর জন্য তারা সহজেই উদ্বাস্তু শিবিরে প্রবেশ করতে পারে।

সূত্র: রাউজিংবিডি