সিল্কসিটিনিউজ ডেস্ক:
২১ বছর আগে এক নাগরিকের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায়কে ভুল বলছে চীনের আদালত। তবে এতে কোনও লাভ হচ্ছে না। কেননা রায় কার্যকর করতে গিয়ে ২০০৫ সালে অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। সম্প্রতি বিনা অপরাধে ‘বিচারিক হত্যাকাণ্ড’র কবলে পড়ার ১১ বছর পর তিনি নির্দোষ প্রমাণিত হলেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে।
সিএনএন-এর খবরে বলা হয়েছে, এক চীনা নাগরিকের বিরুদ্ধে ১৯৯৫ সালে ফাঁসির রায় দিয়েছিল সে দেশের আদালত। আর সেই ফাঁসি কার্যকর হয়েছে ২০০৫ সালে। ফাঁসির রায়ের ২১ বছর, এবং তা কার্যকরের ১১ বছর পর এসে চীনের আদালত বলছে, একেবারেই নির্দোষ ছিলেন নিয়েই শুবিন নামক ব্যক্তি।
সিএনএন-এর খবরে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ওয়াং শুজিন নামক এক ব্যক্তি অপরাধ স্বীকার করেছেন যে অপরাধে শুবিনের ফাঁসি দেওয়া হয়েছিল। এরপর সুপ্রিম কোর্ট আগের রায়টি পরিবর্তন করে।
আদালতে রায়ে বলা হয়, শুবিনের বিচারের সময় আদালতের কাছে পর্যাপ্ত প্রমাণাদি ছিলো না। হত্যার সময়, অস্ত্র ও মৃত্যুর কারণ নিয়েও সন্দেহের অবকাশ ছিলো।
সূত্র: বাংলা ট্রিবিউন










