সিল্কসিটিনিউজ ডেস্ক:
দাঁতের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। দাঁত কিংবা মাড়ির সমস্যার কারণে ব্যথা হতে পারে। তবে দাঁতের ব্যথা বেশি হয় দাঁতের ক্ষয়রোগ, অর্থাৎ ডেন্টাল ক্যারিজের কারণে। এনটিভির স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৭৩তম পর্বে এ বিষয়ে মতামত দিয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক।

ডেন্টাল ক্যারিজ হলে দাঁতের ওপরের এনামেল লেয়ার ক্ষয় হয়ে গিয়ে ভেতরে ডেনটিন ও এরপর পাল্প অর্থাৎ দাঁতের মজ্জায় ব্যথা হয়। খাদ্যদ্রব্য ঢুকে গিয়ে ভেতরের নার্ভে চাপ পড়লে ব্যথা বেশি হয়। দাঁতের ব্যথা অত্যন্ত তীব্র হলে যত তাড়াতাড়ি সম্ভব কোনো দন্ত্য চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যদি সেটা সম্ভব না হয়, সে ক্ষেত্রে ব্যথানাশক ওষুধ খাওয়া যায়। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।
শরীরের কিডনি, লিভার অথবা অন্য কোনো অঙ্গে কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যথানাশক ওষুধ খেতে হবে।
সূত্র: এনটিভি









