সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

বাগমারায় মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
বাগমারায় মাদক ব্যবসায়ী আটক

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ এ্যালকোহলসহ মিজানুর রহমান মিজান (২৬) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মিজান উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

 
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জুমা’র নামাজ শেষে তার বাড়ির শিমের মাচায় একটি প্যাকেটে রাখা ১২ বোতল এ্যালকোহলসহ হাতেনাতে মিজানকে আটক করে থানায় নেয় পুলিশ। সে দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রকার নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল বলে জানা গেছে। পুলিশ এর আগেও মাদকদ্রব্যসহ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।

 
এ ব্যাপারে বাগমারা থানার ওসি তদন্ত আসাদুজ্জামান আসাদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগমারা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে শনিবার মিজানকে জেল হাজতে প্রেরণ করা হবে।
স/শ