নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে ৩৮ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি। আজ দুপুর সোয়া তিনটার দিকে ইউসুফপুর পদ্মা নদীর চর এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া তিনটার দিকে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির টহল কমান্ডার নায়েব সুবেদার সুলতান মোল্লা তার সঙ্গীয় ফোর্স নিয়ে চারঘাটের ইউসুফপুর পদ্মা নদীর চর এলাকায় টহল চালায় । এ সময় ৩৮ বোতল ভারতীয় মদ PINCON আটক করে যার আনুমানিক সিজার মূল্য ৫৭ হাজার ১০ টাকা।
আটককৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা জনসম্মুখে ধংস করা হবে বলে জানানো হয়।










