নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমারে উগ্রবাদী বৌদ্ধ ও সামরিক বাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে নগরীর জিরো পয়েন্টে এ সমাবেশ করে সর্বস্তরের তাওহীদি জনতা রাজশাহী জেলা শাখা।
সমাবেশে বক্তব্য দেন মুসলিম তাওহীদি জনতা রাজশাহী বিভাগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আইয়ুব আলী শেখ, মাওলানা বুরহান উদ্দীন, হাফেজ মাওলানা হাসান মামুন, হাফেজ মাওলানা তালহা প্রমূখ।


বক্তারা বলেন, সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিমরা আজ নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। জুুলুম ও অন্যায়ের শিকার হচ্ছে। মা বোনের ইজ্জত হরণ হচ্ছে। ক্ষরণ হচ্ছে শিশু বৃদ্ধসহ দূর্বল প্রকৃতির সর্বস্তরের মুসলিমের রক্ত। তারই ধারাবহিকতায় মিয়ানমারেও উগ্রবাদী বৌদ্ধ ও সামরিক বাহিনীর হাতে নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমাদের মা বোনসহ মুসলিম জনতা। আমরা এর তীব্র প্রতিবাদ জানায়।

বক্তারা রহিঙ্গা মুসলিমদের উপর বর্বর নির্যাতন বন্ধের দাবিতে মানবাধিকার সংগঠনসহ বিশ্বের বৃহৎ মুসলিম দেশগুলোর প্রতি আহবান জানান। সেই সাথে বাংলাদেশের সীমান্তকে শিথিল করে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
সমাবেশ শেষে মুসলিম মানবতার জন্য দো কামনা করে মোনাজাত করেন।
স/শ










