তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কার নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করায় তার বিজয়ী ফলাফল বাতিল করা হয়েছে। দীর্ঘদিন দুই পক্ষের যুক্তিতর্ক শেষে গত ২৭ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ প্রথম আদালত রাজশাহী বিচারক মো: গোলাম কবির এই রায় ঘোষনা করেন। একই সাথে ঐ ওয়ার্ডের নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মদ হোসেন মন্টু কে অন্য কোন প্রার্থী না থাকায় বিজয়ী ঘোষনা করা হয়েছে।
মামলার বিবরণী সূত্রে জানা গেছে,২০১৫সালের ৩০ নভেম্বর কৃষ্ণপুর গ্রামের এক ব্যাক্তির দায়রা মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা প্রাপ্ত হন। সে সময় তিনি ফেরারী থাকায় আদালত গ্রেফতারি পরওয়ানা জারি করে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর মুন্ডুমালা পৌরসভার নির্বাচনে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে আবু বক্কার নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হলফনামায় সে বিষয়টি গোপন করে নির্বাচনে অংশ নেন।
প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ১৭ ভোট বেশি পেয়ে জয়ী হন আবুবক্কর। নির্বাচনের হারার পর হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি বুঝতে পেরে তার নিকটতম প্রতিদ্বন্দী মোহাম্মদ হোসেন মুন্ট সকল তথ্য উপাদি সংগ্রহ করে ২০১৬ সালে জানোয়ারী মাসের ১৫ তারিখে নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ প্রথম আদালত রাজশাহী মামলা দায়ের করেন।

বাদির আইনজীবি এডভোকেট এজাজুল হক মানু জানান,দীর্ঘ ১১মাস দুই পক্ষের যুক্তির্তক শেষে সন্ধিহান ভাবে হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার প্রমানিত হওয়াই ২৭ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ প্রথম আদালত রাজশাহী বিচারক মো: গোলাম কবির আবুবক্কারের কাউন্সিলর পদ বাতিলের রায় ঘোষনা করেন। একই সাথে ঐ ওয়ার্ডের নিকটতম প্রতিদ্বনী মোহাম্মদ হোসেন মন্টু কে অন্য কোন প্রার্থী না থাকায় বিজয়ী ঘোষনা করা হয়েছে।
এ বিষয়ে আবুবক্কার সিল্কসিটি নিউজকে বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ প্রথম আদালত যে রায়টি দিয়েছে তার বিরুদ্ধে বুধবার জেলা দায়রা জজ উচ্চ আদলতে আপিল করা হয়েছে। তবে,এটি রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানী করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
স/শ










