সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুলের স্মরণে শোকসভা

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০২০১ মিনিট পড়া
যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুলের স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক:


যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শিল্পপতি নূরুল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবে বেলা ১১ টায় এর আয়োজন করা হয়।

শোক সভায় বক্তারা বলেন, যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শিল্পপতি নূরুল ইসলাম দেশের জন্য যুদ্ধ করেছেন কোন ঋণখেলাপি ছাড়াই দেশের মাটিতেই তিনি গড়ে তুলেছেন অনেক শিল্প কারখানা। রেখেছেন দেশের অর্থনীতিতে বড় অবদান। করেছেন অনেক মানুষের কর্মসংস্থান। শোক সভায় আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান, রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

শোকসভা ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার রাজশাহী প্রতিনিধি তানজিমুল হক।

স/আ