সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

‘পাগলা কুকুরকেই’ প্রতিরক্ষামন্ত্রী করছেন ট্রাম্প

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘পাগলা কুকুরকেই’ প্রতিরক্ষামন্ত্রী করছেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘পাগলা কুকুর’ জেমস মাতিসকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চিনচিন্নাতিতে নির্বাচন পরবর্তী সফরে তিনি এ ঘোষণা দিয়েছেন।

 

সমাবেশে ট্রাম্প বলেন, ‘ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ‘পাগলা কুকুর’ মাতিসকে আমরা নিয়োগ দিতে যাচ্ছি।’

 

ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মজা করে বলেন, ‘সোমবারের আগে আমরা এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি না। তাই কাউকে এখন এটি বলবেন না।’

 

চার তারকা জেনারেল মাতিস ২০০৪ সালে ইরাকের ফাল্লুজায় তার মেরিন সেনাদের ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন। ওই বছর সান দিয়েগোতে সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘ কিছু লোককে গুলি করে মারায় আনন্দ আছে।’ ওই সময় এই মন্তব্যের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন তিনি। সাবেক এই সেনা কর্মকর্তাকে ট্রাম্প আদর করে ‘জেমস পাগলা কুকুর মাতিস’ বলে ডাকেন।

 

গত মাসে নিউ জার্সির গলফ ক্লাবে মাতিসের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। পরে নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেছেন, ‘ জেনারেল মাতিস শক্তিশালী ও অত্যন্ত আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ। আমি তার সঙ্গে অবশেষে দেখা করেছি এবং তাকে সেই প্রশ্নটি করেছি। তাকে জিজ্ঞেস করেছিলাম, ওয়াটারবোর্ডিং সম্পর্কে আপনি কী মনে করেন? তিনি আমাকে জানিয়েছেন, একে কখনোই কার্যকর পদ্ধতি মনে করেন না তিনি।’

 

২০১৩ সালে অবসরে  গিয়েছেন মাতিস। তাই তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হলে কংগ্রেসের অনুমোদন এবং একটি আইনের পরিবর্তন প্রয়োজন হবে। আইন অনুযায়ী, গত সাত বছরের মধ্যে সেনাবাহিনীতে দায়িত্বপালন করেছেন এমন কাউকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া যাবে না। এর আগে ১৯৫০ সালে জেনারেল জর্জ সি মার্শালকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সময় আইনে পরিবর্তন আনা হয়েছিল।

সূত্র:রাইজিংবিডি